মালদা

বেআইনি ভাবে পার্কিং ও জাতীয় সড়কে টোটো চালানোর অভিযোগে আটক পাঁচটি টোটো, ধৃত চার

বেআইনি ভাবে টোটো পার্কিং এবং জাতীয় সড়কে টোটো চালানোর অভিযোগে পাঁচটি টোটো আটক করল কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে। ধৃতদের বুধাবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। 

        জানা যায়, মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ চৌরঙ্গী মোর এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ বেআইনি ভাবে টোটো পার্কিং এবং জাতীয় সড়কে টোটো চালানোর অভিযোগে পাঁচটি টোটো আটক করে। ঘটনায় গ্রেফতার করে জামাল সেখ, সুন্দর ঘোষ, জইফুল সেখ এবং ফারুক সেখ নামে চার টোটো চালককে আটক করে। তাদের বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত বিভিন্ন এলাকায়। 

        পুলিশ সুত্রে জানা যায়, চৌরঙ্গী মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে টোটোগুলি পার্কিং করা হয়েছিলো। তাতে যানজটের সৃষ্টি হচ্ছিলো। বার বার তাদের সেই কথা জানানো হয়েছিলো, কিন্তু কোন ফল হয়নি। তাই এই পদক্ষেপ গ্রহন করেছে প্রশাসন।  
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/FBb1Dbsid6U